সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে ৪ কেজি গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

 

 

নিজস্ব প্রতিবেদক 

ফরিদপুর সদর উপজেলার ধুলদী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ফরিদপুর। রোববার (৫ জুলাই) সকাল ৭টা ১৫ মিনিট থেকে ৮টার মধ্যে ফরিদপুর-রাজবাড়ী মহাসড়কের ধুলদী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি ফরিদপুরের একটি অভিযানে সাগর আহমেদ (২৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি ডাকঘরের মাদারপুর এলাকার বাসিন্দা। তার পিতা মোকলেছুর রহমান এবং মাতা লুৎফুন্নেছা।

 

অভিযান চলাকালে গ্রেপ্তার ব্যক্তির কাছ থেকে ৪ কেজি গাঁজা, একটি বাটন মোবাইল ফোন এবং একটি ব্যাটারিচালিত ইজিবাইক জব্দ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

এ ঘটনায় ডিএনসির পরিদর্শক বেলায়েত হোসেন বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মামলার পর গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।