সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৫-২৬ অর্থবছরের এডিপির আওতায় ফরিদপুর সদরে সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ

 

মো: শাহীন হাওলাদার

 

২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-এর আওতায় ফরিদপুর সদর উপজেলা পরিষদ চত্বরে এক বিশেষ কল্যাণমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চৌধুরী নায়েব ইউছুব, এমপি অসহায় ও দুস্থ নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন এবং দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষা কার্যক্রমে সহায়তা প্রদানের উদ্দেশ্যে বাইসাইকেল বিতরণ করেন।

 

উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেশকাতুল জান্নাত রাবেয়া।

 

এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুধীজন, উপকারভোগী নারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সরকারের এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে তুলতে এবং শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।