আনিসুর রহমান তাইজুল ইজুল, ফরিদপুর:
যশোরের সাবেক মন্ত্রী ও বিএনপির বর্ষীয়ান নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে কোরআন খতম, দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে। প্রতিবছরের মতো এবারও তাঁর রুহের মাগফেরাত কামনায় শহরের বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় এসব কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মরহুম তরিকুল ইসলামের ভাই গোলাম রাব্বানী খান মুন। আয়োজিত কোরআন খতম শেষে তাঁর রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, হাফেজ, এতিম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে বক্তারা তরিকুল ইসলামের রাজনৈতিক জীবন, সততা এবং সাধারণ মানুষের প্রতি তাঁর ভালোবাসার কথা স্মরণ করেন। তাঁরা বলেন, তরিকুল ইসলাম ছিলেন গণমানুষের নেতা। তাঁর রাজনৈতিক আদর্শ ও কর্মময় জীবন ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।