সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সালথায় ২৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

 

 

মো: শাহীন হাওলাদার

 

 

ফরিদপুরের সালথা উপজেলায় অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ জনি মাতুব্বর (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে সালথা থানা পুলিশ।

 

গ্রেফতারকৃত জনি মাতুব্বর উপজেলার মাঝারদিয়া (সামাপাড়া) গ্রামের বাসিন্দা। তার পিতা আব্দুল কুদ্দুস মাতুব্বর শেখ এবং মাতা মোসা. জিয়াসমিন।

 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

এ ঘটনায় সালথা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।