মোঃ রেজাউল ইসলাম বাবলু:
মাদককে না বলি সুন্দর একটি সমাজ গড়ি এই স্লোগানকে সামনে রেখে,
ফরিদপুর জেলা নগরকান্দা থানা ইউনিয়নে বিল গোবিন্দপুর গ্রামের সর্বসাধারণ এবং সমাজের সচেতন নাগরিকদের উদ্যোগে মাদকের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মাদকবিরোধী অবস্থান বাস্তবায়ন এবং মাদক ব্যবসায়ী ও সহযোগীদের বিচারের আওতায় আনার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। এ সময় ডাঙ্গী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সরদার সাইফুজ্জামান বুলবুল বলেন-এই বিল গোবিন্দপুর গ্রাম বর্তমানে নগরকান্দা থানা শুধু নয়, ফরিদপুর জেলার মধ্যে মাদকের একটি অভয়ারণ্য।
মাদক ব্যবসায়ীদের মধ্যে উল্লেখযোগ্য- ১/গাজা সেলিম, ২/সৌরভ সর্দার।
মাদক ব্যবসায়ীদের মাদক বিক্রয়ের জন্য সহযোগিতা করে আসছে। এদের মধ্যে উল্লেখযোগ্য-
১/নুরু সদ্দার ২/কামাল সরদর ৩/জুয়েল সরদার ৫/লিখন সরদার ৬/ফারাদ সরদারসহ আরো কিছু নাম না জানা কিছু অসৎ মানুষ।
গত ২৫ শে জুলাই এরই জের ধরে এলাকায় একটি বিতর্কের সৃষ্টি হয়। গ্রামের সাধারণ জনগণ কিছু মাদক বিক্রয় সহযোগীদের মাদক বিক্রয়ে সহযোগিতা যেন না করে এ বিষয়ে সাবধান করেন।
কিন্তু তারা বলেন-আমরা আমাদের টাকা দিয়ে মাদক খাব এবং বিক্রয় করব,আমরা কাউকে ভয় পাই না প্রশাসন ম্যানেজ করে আমরা মাদকের ব্যবসা চালিয়ে যাব। এ কথার উপরেই বাকবিদন্ডা এবং এক পর্যায়ে মাদকের পক্ষের দোসরদের মারধর করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের প্রকাশ্য দিবালাকে মাদক বিক্রয়ের জন্য এলাকার যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে এই ধ্বংসের হাত থেকে যুব সমাজকে রক্ষা করার লক্ষ্যে আজ ২৬ জুলাই ২০২৬ বিল গোবিন্দপুর স্কুল মাঠে মসজিদের সামনে প্রায় চার শত মানুষের উপস্থিতিতে একটি মাদকবিরোধী মানববন্ধন করা হয়।
এ সময় উপস্থিত বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান সরদার সাইফুজ্জামান বুলবুল। উপস্থিত ছিলেন-বাদল সরদার, কুদ্দুস সরদার, বাবু সরদার, তারেক সরদার প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নগরকান্দা থানার ওসি তদন্ত মোঃ রাজ্জাক, সেকেন্ড অফিসার মোঃ শহিদুল ইসলাম, মোঃ ইরানুল ইসলামসহ ডাঙ্গী ইউনিয়নের সর্বস্তরের জনগণ।