নজরুল শেখ :
ফরিদপুরের নগরকান্দা উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্য সচিব ও জাতীয় দৈনিক মুক্ত খবর পত্রিকার স্টাফ রিপোর্টার রুবেল চোকদার বলেছেন, “প্রতিবাদীরা কখনো হারে না।” অন্যায়, অনিয়ম ও অসহায় মানুষের প্রতি অবিচারের বিরুদ্ধে সাংবাদিকদের সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করা উচিত বলেও তিনি মনে করেন।
দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে সম্পৃক্ত রুবেল চোকদার সততা ও নিষ্ঠার সঙ্গে জাতীয় দৈনিক মুক্ত খবর পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও অংশগ্রহণ করেন বলে জানা গেছে।
রুবেল চোকদার বলেন, সাংবাদিকতার মূল দায়িত্ব হচ্ছে সমাজের বাস্তব চিত্র মানুষের সামনে তুলে ধরা এবং অসহায় ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো। তিনি বলেন, সমাজে অন্যায়-অবিচারের বিরুদ্ধে যারা সত্য ও ন্যায়ের পক্ষে প্রতিবাদ করেন, তাদের সংগ্রাম কখনো বৃথা যায় না।
তিনি আরও বলেন, “অসহায় মানুষের পাশে দাঁড়ানোই সাংবাদিকদের অন্যতম দায়িত্ব। সাংবাদিকতা শুধু সংবাদ সংগ্রহ ও প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সমাজের মানুষের অধিকার ও ন্যায়ের পক্ষে কাজ করাও একজন সাংবাদিকের দায়িত্ব।”
এদিকে রুবেল চোকদার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নগরকান্দা উপজেলার একজন তরুণ নেতা হিসেবেও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
সত্য, ন্যায় ও মানবতার পক্ষে থেকে ভবিষ্যতেও সাংবাদিকতার মাধ্যমে মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।