-
- Uncategorized
- আশাশুনিতে ডাঃ শহিদুল আলমের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরন ও পথসভায় জনতার ঢল
- Update Time : নভেম্বর, ২৩, ২০২৫, ১:৩০ অপরাহ্ণ
- 22 Time View
আশাশুনিতে ডাঃ শহিদুল আলমের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরন ও পথসভায় জনতার ঢল
তৌহিদুজ্জামান আশাশুনি সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে জাতীয়তাবাদী দল বি এন পির কেন্দ্রীয় নেতা ডাঃ শহিদুল আলম তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাস্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরন ও পথসবা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) বিকালে উপজেলার বুধহাটা করিম সুপার মার্কেটে এ পথসভা অনুষ্ঠিত হয়।
দুপুরের পর থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে পৃথক পৃথক মিছিল সহকারে বিএনপি নেতাকর্মীরা বুধহাটা বাজারে জড়ো হতে শুরু করে। আসর নামাজের পর করিম সুপার মার্কেটে পথ সভা অনুষ্ঠিত হয়। জনাকীর্ণ পথ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য গরীবের ডাক্তার খ্যাত জনদরদী নেতা প্রফেসর ডাঃ শহিদুল আলম। পথ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তরিকুল হাসান, নলতা ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান, কৃষ্ণনগর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম প্রমুখ। পথসভা শেষে বিশাল কর্মী-সমর্থকদের নিয়ে লিফলেট বিতরণ করা হয়। বাজারের বিভিন্ন সড়কে পথচারী, ব্যবসায়ী ও ক্রেতা সাধারণের লিফলেট তুলে দিয়ে ধানের শীষে ভোট পেতে আহবান জানান হয়।