সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে স্কুলছাত্রী ধ/র্ষ/ণ মামলার প্রধান আ/সা/মি শিবচর থেকে গ্রে/ফ/তার

ফরিদপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি শিবচর থেকে গ্রেফতার

 

নিজস্ব প্রতিবেদক:

 

ফরিদপুরের কোতোয়ালি থানার আলিয়াবাদ ইউনিয়নে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি জিহাদ খানকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার তিন দিনের মাথায় মাদারীপুরের শিবচর থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

গ্রেফতার হওয়া জিহাদ খান ফরিদপুর কোতোয়ালি থানার উত্তর সাদিপুর গ্রামের হাশেম খানের ছেলে।

 

পুলিশ সূত্র জানায়, ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। অভিযুক্ত জিহাদ খান ঘটনার পর থেকেই আত্মগোপনে চলে যায়। পরে তাকে গ্রেফতারে অভিযান শুরু করে কোতোয়ালি থানা পুলিশ।

 

ফরিদপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম, পিপিএম-এর নির্দেশনায় এবং সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমীর হোসেনের তত্ত্বাবধানে পুলিশের একটি দল বিভিন্ন এলাকায় অভিযান চালায়। তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে মাদারীপুরের শিবচর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে। একই সঙ্গে মামলার তদন্ত দ্রুত শেষ করে নির্ধারিত সময়ের মধ্যে চার্জশিট দাখিলের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

 

এদিকে, ঘটনার অল্প সময়ের মধ্যেই প্রধান আসামি গ্রেফতার হওয়ায় ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।