ফরিদপুরে অটোগাড়িসহ বৃদ্ধ নিখোঁজ, পরিবারের উদ্বেগ
ফরিদপুর সদরে ইজিবাইক (অটোগাড়ি) নিয়ে বের হওয়ার পর মোঃ কমর উদ্দিন খান নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। সোমবার (১৮ মে) সকালে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি বলে জানিয়েছে তাঁর পরিবার। এ ঘটনায় স্বজনদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
নিখোঁজ ব্যক্তি মোঃ কমর উদ্দিন খান, পিতা মৃত গইজদ্দিন খান। তাঁর বাড়ি ফরিদপুর সদর উপজেলার বিল মামুদপুর এলাকার মুন্সিডাংগি (লালখার মোড়) এলাকায়। পরিবারের সদস্যদের দাবি, প্রতিদিনের মতো তিনি ইজিবাইক নিয়ে বের হলেও নির্ধারিত সময় পার হওয়ার পরও বাড়িতে ফেরেননি। পরে আত্মীয়স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরিবারের সদস্যরা জানান, বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে খোঁজখবর চালানো হচ্ছে। একই সঙ্গে সম্ভাব্য বিভিন্ন এলাকায় যোগাযোগ করা হলেও এখন পর্যন্ত তাঁর অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
নিখোঁজ ব্যক্তির সন্ধান পেলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন স্বজনরা। যোগাযোগের নম্বর: ০১৭১৬-৪২৩৬৪৮ এবং ০১৭১১-৪৬৪১৯৩।