সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে ১০০ পিস ইয়াবাসহ চার মাদক কারবারি গ্রেফতার

 

নিজস্ব প্রতিবেদক:

ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার পরিচালিত এ অভিযানে কোতয়ালী থানাধীন এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, ডিবির অফিসার ইনচার্জ মোঃ সৈয়দ আলমগীর হোসেনের নির্দেশনায় এসআই শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোয়ালচামট এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় সন্দেহভাজন চার ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে মোট ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— পারভেজ মিয়া ওরফে পিনু (৪২), সাজ্জাদ হোসেন শেখ ওরফে সুমন (৪০), দিপু খান (৩৫) ও মামুন মিয়া (৪২)। তারা সবাই ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবি, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে এবং গ্রেফতার চারজনকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।