ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের ভাটিগোপালদী এলাকায় সরকারি খাস জমি ও জনসাধারণের কুমার নদে মোল্লার ঘাট নামক গরু ছগলের গোসল পাট পচানোর জন্য যে রাস্তাটি ছিল সেই রাস্তাটি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দা আলাল মোল্যার বিরুদ্ধে।
সরোজমিনে খোঁজ নিয়ে পাওয়া যায় আলাল মোল্যা বি.এস ৭৬৭৫ নং দাগের ওপর সাইবা +আফসান সাদিক ভিলা নামের একটি বহুতল পাকা ভবন নির্মাণ করেন যাহা ১ নং খাস খতিয়ানের উপর নির্মিত। বিষয়টি মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্তর নজরে আসলে তিনি গত ১৯ মে ২০২৬ ইং তারিখে নোটিশের মাধ্যমে আগামী ২৫ মে ২০২৬ ইং তারিখের মধ্যে অবৈধ পাকা স্থাপনা অপসারণের নির্দেশ দেয়। নোটিশে আরো উল্লেখ থাকে যে ২৫ মে এর মধ্যে অবৈধ স্থাপনা অপসারন না করলে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার কয়েকজন জানান ২৪ গণঅভ্যুত্থানের পরে ক্ষমতার অপব্যবহার করে এই বহুতল ভবন নির্মাণ করেন, এই জায়গাটা ছিল মোল্লার ঘাট নামক এখান দিয়ে আমরা গোসল করতে যেতাম গরু ছাগলকে গোসল করাতাম ও পাট পচানোর জন্য আমরা এই জায়গাটা ব্যবহার করতাম।
অস্ট্রেলিয়া প্রবাসী মোঃ হারুনুর রশিদ জানান মোঃ আলাল মোল্লা,তার ভাই মোঃ আঃ রব পল্লী চিকিৎসক ও রায়পুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি,দলীয়ভাবে বিএনপির রাজনীতির সাথে জড়িত আর এই রাজনৈতিক ছত্রছায়া তিনি এই সরকারি জায়গা দখল করে বহুতল ভবন গড়ে তোলেন, এই জায়গা মোল্লার ঘাট নামে পরিচিত এখান দিয়েই কুমার নদে যাতায়াত করতে এলাকার মানুষ গোসল করত গরু ছাগলকে গোসল করতো ও পাট পচানোর জন্য সবাই ব্যবহার করত।
এ ব্যাপারে জানতে চাইলে রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত ঘটনাস্থল পরিদর্শন করেছেন