শনিবার ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরের মধুখালীতে ৯০ পিস ইয়াবাসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক:

ফরিদপুরের মধুখালী উপজেলায় অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

 

রবিবার (৭ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে মধুখালী থানার বকশিচাঁদপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৭ হাজার টাকা বলে জানিয়েছে র‌্যাব।

 

গ্রেপ্তার ব্যক্তি হলেন রাজিব শেখ (৩২)। তিনি ফরিদপুর সদর উপজেলার কানাইপুর এলাকার মৃত সুলতান শেখের ছেলে।

 

র‌্যাব জানায়, গ্রেপ্তার রাজিব শেখ দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে ফরিদপুরের মধুখালীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

 

অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্যসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।

 

র‌্যাব আরও জানায়, মাদক সমাজের জন্য ভয়াবহ হুমকি। যুব সমাজকে রক্ষা এবং অপরাধ নিয়ন্ত্রণে “জিরো টলারেন্স” নীতিতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।