শনিবার ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জরুরি সাহায্যের আবেদন: ২০ বছরের তরুণ রাসেলের জীবন বাঁচাতে এগিয়ে আসুন! 

জরুরি সাহায্যের আবেদন: ২০ বছরের তরুণ রাসেলের জীবন বাঁচাতে এগিয়ে আসুন!

দেশ ও দেশের বাইরের সকল প্রবাসী ও হৃদয়বান ভাই-বোনদের কাছে আকুল আবেদন:

সালমান মন্ডল 

“বাঁচতে চায় রাসেল!” একটি প্রাণোচ্ছ্বল ২০ বছরের তরুণের জীবন আজ এক কঠিন লড়াইয়ের মুখোমুখি। ফরিদপুর সদর কৃষ্ণনগর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের আমাদের পরিচিত ভাই নাশেমের ছেলে রাসেলের হার্টে বড় একটি ছিদ্র ধরা পড়েছে।

 

চিকিৎসকরা জানিয়েছেন, তাকে সুস্থ করে তুলতে হলে জরুরি ভিত্তিতে দ্রুত অপারেশন করা প্রয়োজন। কিন্তু এই ব্যয়বহুল ও বিশাল চিকিৎসার খরচ বহন করা তার সাধারণ মধ্যবিত্ত পরিবারের পক্ষে একা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। চোখের সামনে নিজের সন্তানের এই অবস্থা দেখে পরিবারটি আজ দিশেহারো।

 

রাসেল আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক, পড়াশোনা করুক, নিজের পায়ে দাঁড়াক—এই আমাদের আকুল প্রার্থনা। কিন্তু টাকার অভাবে কি একটি তরুণের জীবন প্রদীপ নিভে যাবে?

 

দেশ ও দেশের বাইরের সকল প্রবাসী ও হৃদয়বান ভাই-বোনদের কাছে আকুল আবেদন:

 

আপনাদের সামান্য একটু অনুদান, একটু সহানুভূতি ও সাহায্য এই ছেলেটির জীবন বাঁচাতে পারে। আপনার সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দিন। কোনো সাহায্যই ছোট নয়, আপনার দেওয়া অল্প কিছু টাকাও রাসেলের অপারেশনের খরচ জোগাতে বড় ভূমিকা রাখবে।

 

যদি আপনি রাসেলকে সাহায্য করতে চান, তবে সরাসরি নিচের নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা বিকাশ/নগদ-এর মাধ্যমে আপনার অনুদান পাঠাতে পারেন:

📱 বিকাশ (Personal): [ 01409-058370 ]

📱 নগদ (Personal): [ 01739-514381 ]