রবিউল হাসান (রাজিব):
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি’র পূর্বঘোষিত কর্মসূচি বাস্তবায়নে “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন” কর্মসূচীর শুভ উদ্বোধন ঘোষণা অংশ হিসেবে বাবুপাড়া ইউনিয়ন পরিষদের বিভিন্ন এলাকায় এ বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ১৩ জুন শনিবার দুপুর ১২টায় রাজবাড়ীর পাংশা উপজেলার ৪নং বাবুপাড়া ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের হেনার মোড় সংলগ্ন শ্মশানের রাস্তায় এ বৃক্ষরোপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ীর পাংশা উপজেলা কৃষক দলের নেতা মো: আশরাফুজ্জামান আরিফ, বাবুপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডাক্তার আইয়ুব আলী, বাবুপাড়া ইউনিয়ন পরিষদের সচিব জহুরুল ইসলাম, ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মোস্তফা, পরিষদের গ্রাম পুলিশ সদস্য সহ স্থানীয় নের্তৃবৃন্দ।