সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

শেখ হাচান 

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর শহরের কেশবনগর এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। রোববার পরিচালিত এ অভিযানে আবুল হাসান রবিন (৩৫) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

 

পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মো. আলমগীর হোসেনের নির্দেশনায় এসআই মো. আবু কাওসার সবুজের নেতৃত্বে একটি দল ফরিদপুর কোতোয়ালি থানার কেশবনগর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে সন্দেহভাজন হিসেবে আবুল হাসান রবিনকে আটক করা হয়।

 

আটক ব্যক্তির বাড়ি কেশবনগর এলাকায়। তিনি মৃত হাজী লোকমান মিয়ার ছেলে বলে জানা গেছে। তল্লাশির সময় তার কাছ থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়।

 

ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি ঘটনাটির বিষয়ে আরও তদন্ত করা হচ্ছে।