সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে ডিবির অভিযান ১১০ পিস ইয়াবাসহ যুবক আটক

 

শেখ হাচান 

ফরিদপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শরীফ মোল্লা (২৯) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। রোববার ফরিদপুর কোতোয়ালী থানার রশিক নগর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়।

 

পুলিশ জানায়, ফরিদপুর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. সৈয়দ আলমগীর হোসেনের নির্দেশনায় এসআই জব্বার হোসেন ও সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় ওই এলাকায় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

গ্রেফতার হওয়া মো. শরীফ মোল্লা রশিক নগর এলাকার বাসিন্দা। তিনি মৃত আলাউদ্দিন মোল্লা ও মৃত হেনা খাতুনের ছেলে বলে জানা গেছে। উদ্ধারকৃত মাদক জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

 

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি জিজ্ঞাসাবাদ ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। জেলা গোয়েন্দা শাখা আরও জানায়, মাদক নির্মূলে নিয়মিত অভিযান চলমান থাকবে।