এফপিএবি জাতীয় কার্যালয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
ফরিদপুর জেলা প্রতিনিধি:
এফপিএবি’র জাতীয় কার্যালয়ে শনিবার দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের বিভিন্ন শাখা থেকে আগত জেলা কর্মকর্তা, সহকারী জেলা কর্মকর্তা ও প্রোগ্রাম কো-অর্ডিনেটররা অংশ নেন।
কর্মশালায় উপস্থিত ছিলেন এফপিএবি’র জাতীয় কার্যালয়ের সভাপতি, সহ-সভাপতি, ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষসহ জাতীয় কার্যনির্বাহী পরিষদের সদস্যরা। এছাড়াও জাতীয় কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
দিনব্যাপী এ প্রশিক্ষণে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার কৌশল, দক্ষতা বৃদ্ধি, মাঠপর্যায়ের কার্যক্রম আরও গতিশীল করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের কার্যকর সমন্বয় ও দায়িত্ব পালনে আরও দক্ষ করে তুলতে বিভিন্ন দিকনির্দেশনাও প্রদান করা হয়।
আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।