গট্টি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনায় উজ্জ্বল খান
নিজস্ব প্রতিবেদক:
ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন তরুণ সমাজের প্রতিনিধি উজ্জ্বল খান। তিনি জনগণের সেবা এবং এলাকার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
উজ্জ্বল খান আজকের জনকণ্ঠ বার্তাকে বলেন, “আমি একজন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা। দেশের জন্য প্রতিনিয়ত বৈদেশিক মুদ্রা পাঠিয়ে যাচ্ছি। জনগণের ভালোবাসা ছাড়া আমার আর কিছু চাওয়ার নেই।”
তিনি আরও বলেন, “৩ নং ওয়ার্ডের জনগণ যদি আমাকে সুযোগ দেয়, তাহলে আমি সারা জীবন মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করব। আমার লক্ষ্য থাকবে অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের কল্যাণে কাজ করা।”
উজ্জ্বল খান জানান, “বিগত দিনে ৩ নং ওয়ার্ডের অনেক মেম্বারকে জনগণ দেখেছেন। যদি আমাকে সুযোগ দেওয়া হয়, তাহলে আমি কথায় নয়, কাজের মাধ্যমে নিজেকে প্রমাণ করব।”
স্থানীয়দের মতে, তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে উজ্জ্বল খানের প্রার্থিতা এলাকায় নতুন আলোচনার সৃষ্টি করেছে।