রোজ,শনিবার ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ২২শে জিলকদ, ১৪৪৭ হিজরি

চৌগাছায় বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

চৌগাছায় বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

যশোর প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় যশোরের চৌগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল মুন্নি। তিনি তার বক্তব্যে বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার পুনরুদ্ধারের সংগ্রামের প্রেরণার উৎস। তাঁর সুস্থতা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

দোয়া মাহফিলে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। তারা দেশনেত্রীর জরুরি চিকিৎসা ও দ্রুত আরোগ্য কামনায় মোনাজাত করেন।

আয়োজকরা জানান, নেতাকর্মীদের আত্মিক প্রেরণা ও ঐক্য সুদৃঢ় করতে নিয়মিত দোয়া ও মিলাদ মাহফিল অব্যাহত থাকবে।