সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডাঙ্গী ইউনিয়নবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন জাসাস নেতা

 

নিজস্ব প্রতিবেদক:

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রহিজউদ্দীন চোকদারের পুত্র, তারেক জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও জাসাস নগরকান্দা উপজেলা শাখার আহ্বায়ক ডাঙ্গী ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

 

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের মহিমায় উজ্জ্বল। এই পবিত্র উৎসবের আনন্দ সমাজের সকল স্তরের মানুষের মাঝে ছড়িয়ে পড়ুক এবং সকলের জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক—এটাই প্রত্যাশা।

 

তিনি আরও বলেন, ঈদের শিক্ষা ধারণ করে পারস্পরিক সম্প্রীতি, মানবিকতা ও ভ্রাতৃত্ববোধ জোরদারের মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

 

এ সময় তিনি ডাঙ্গী ইউনিয়নের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা জানান।