শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে বাসের ধাক্কা, ভবুকদিয়ায় মোটরসাইকেল চালক আহত

 

নজরুল শেখ

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ভবুকদিয়া বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে জিএম পরিবহনের একটি বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী আহত হওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৬ মে ২০২৬) সকাল আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, জিএম পরিবহনের বাসটি পিছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দিলে আরোহী সড়কে পড়ে যান।

পরে মোটরসাইকেল চালক স্থানীয়দের সহযোগিতায় তালমার মোড়ে বাসটি থামালে চালক বলেন, “দুই-চারটাকে ডলা দিয়ে ফেলে দিলে কী হবে।” এ মন্তব্যকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা দেখা দিলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।