দৈনিক ঐশী বাংলা’র বর্ষসেরা সাংবাদিক নির্বাচন-২০২৬-এ ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রতিনিধি হিসেবে সম্মাননা পেয়েছেন পত্রিকাটির ফরিদপুর জেলা প্রতিনিধি মোঃ মাহাবুব মিয়া (গালিব)।

বর্ষসেরা সাংবাদিক নির্বাচন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

সম্মাননা পাওয়ার অনুভূতি প্রকাশ করে সাংবাদিক মোঃ মাহাবুব মিয়া (গালিব) বলেন, এই অর্জন আমার জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। সম্মানিত কর্তৃপক্ষ, সহকর্মী এবং প্রিয় ফরিদপুরবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। সবার দোয়া ও ভালোবাসা নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সাংবাদিকতার পথচলা আরও এগিয়ে নিতে চাই। আলহামদুলিল্লাহ, শুকরিয়া।

তিনি ভবিষ্যতেও দায়িত্বশীলতা ও সততার সঙ্গে মানুষের কথা তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন।