সেলিম সরদার
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নগরকান্দা উপজেলার ফুলসূতী ইউনিয়নবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী রাজু আহমেদ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদুল আযহা আমাদের মাঝে সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করুক। ঈদের আনন্দ সবার ঘরে ছড়িয়ে পড়ুক।”
রাজু আহমেদ ফুলসূতী ইউনিয়নের নির্বাচিত সাবেক চেয়ারম্যান মরহুম হারেজ ফকির এর সুযোগ্য সন্তান। তিনি দীর্ঘদিন ধরে সামাজিক,ধর্মীয়,ক্রীড়াঙ্গন ও বিভিন্ন মানবিক সংগঠনের মাধ্যমে এলাকার মানুষের পাশে থেকে কাজ করে আসছেন। করোনা মহামারী, শীতবস্ত্র বিতরণ ও অসহায় মানুষের সহায়তায় তার সক্রিয় ভূমিকা স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।
বর্তমানে তিনি নগরকান্দা উপজেলা বাংলাদেশ কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক* হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনীতির পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে অল্প সময়ের মধ্যেই তিনি এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন।
তার বাবা প্রয়াত সাবেক সকল চেয়ারম্যান হারুনুর রশিদ হারেজ ফকির দীর্ঘদিন সফলতার সাথে ফুলসূতী ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছে। রাজু আহমেদ বলেন,বাবার অসমাপ্ত কাজ সমাপ্ত করার প্রত্যয় নিয়ে জনগণের পাশে থাকব।
এলাকাবাসীর মতে, তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে রাজু আহমেদের সততা, বিনয়ী ব্যবহার ও জনসেবার মানসিকতা তাকে জনপ্রিয় করে তুলেছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফুলসূতী ইউনিয়নের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি।