সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

ফরিদপুর সদর থানার হাউজিং প্রকল্প এলাকা থেকে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে অভিযান চালিয়ে আনোয়ার হোসেন (৩৮) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি রাজবাড়ী জেলার কতোয়ালী থানার উত্তর দৌলতপুর এলাকার বাসিন্দা।

র‌্যাব-১০ জানায়, গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত অভিযানে ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল তাকে গ্রেফতার করে। আনোয়ার হোসেনের বিরুদ্ধে ফরিদপুর জেলার কতোয়ালী থানায় দায়ের করা অস্ত্র আইনের একটি মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে।

র‌্যাব সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে তিনি স্থান পরিবর্তন করে অবস্থান করছিলেন বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

র‌্যাব আরও জানিয়েছে, গ্রেফতারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।