সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

 

ফরিদপুর প্রতিনিধি:

 

ফরিদপুরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

 

রোববার (২৪ মে ২০২৬) জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক সৈয়দ মোঃ আলমগীর হোসেনের দিকনির্দেশনায় এসআই জব্বার হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ফরিদপুর কোতয়ালী থানাধীন রথখোলা রবিদাস পল্লি এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করেন।

 

অভিযানকালে ধৃত আসামি মোঃ হিরু শেখ (৩৫), পিতা- ছালাম শেখ, মাতা- রুবিয়া বেগম, সাং- পশ্চিম খাবাসপুর, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুরকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে সর্বমোট ২০ (বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।