সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে গুহলক্ষীপুরে অভিযান: ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী আটক

ফরিদপুরে গুহলক্ষীপুরে অভিযান: ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী আটক

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের কোতয়ালী থানার গুহলক্ষীপুর এলাকায় মাদকবিরোধী অভিযানে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (৮ মে) পরিচালিত এ অভিযানে আটক হন মুক্তা বেগম (৩৫)। তিনি ফরিদপুর সদর উপজেলার ২ নম্বর কুটিবাড়ী গুহলক্ষীপুর এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক সৈয়দ মো. আলমগীর হোসেনের নেতৃত্বে এসআই শহিদুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মুক্তা বেগমের কাছ থেকে ২ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

 

আটক মুক্তা বেগমের স্বামী হাফিজুল শেখ। তার পিতা তারা হাওলাদার এবং মাতা আনোয়ারা বেগম বলে জানিয়েছে পুলিশ।

 

ডিবি পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে এবং ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।