সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে মাদক কারবারি ৮ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার 

ফরিদপুরে মাদক কারবারি ৮ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

ফরিদপুর জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৮ গ্রাম হেরোইনসহ সুমন মোল্লা (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১১ মে) সকালে ফরিদপুর শহরের কোতোয়ালি থানার ভাজনডাঙ্গা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তার বাড়ির একটি কক্ষ থেকে হেরোইন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত সুমন মোল্লা ভাজনডাঙ্গা গ্রামের মৃত মো. ইউসুফ মোল্লার ছেলে। সোমবার সকালে তার বাড়িতে অভিযান চালায় জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। অভিযানের সময় নিজ বসতঘরের দক্ষিণ পাশের একটি কক্ষ থেকে তাকে আটক করা হয়। পরে সেখানে তল্লাশি চালিয়ে ৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

 

উদ্ধার করা মাদকদ্রব্য আলামত হিসেবে জব্দ করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

 

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, জেলায় মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে এবং মাদক পাচার ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।