ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুর সদর কোতয়ালী থানাধীন মুন্সী বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ১১ হাজার টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
জানা যায়, পুলিশ পরিদর্শক জনাব সৈয়দ মোঃ আলমগীর হোসেন, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ফরিদপুর-এর দিক নির্দেশনায় এসআই মোঃ মোতাহার আলী সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে মুন্সী বাজার এলাকায় অভিযান চালিয়ে মোঃ আবু বক্কর ফকির ওরফে বক্কর (৩৩)-কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আবু বক্কর ফকিরের পিতার নাম মৃত বাদশা ফকির এবং মাতার নাম হাফেজা বেগম। তার স্থায়ী ঠিকানা ফরিদপুর জেলার নগরকান্দা থানার আটকানিয়া এলাকায়। বর্তমানে তিনি কোতয়ালী থানার মুন্সী বাজার কাফুরা সিরু মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
অভিযানকালে তার কাছ থেকে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের নগদ ১১ হাজার টাকা উদ্ধার করা হয়।
এ বিষয়ে পুলিশ পরিদর্শক জনাব সৈয়দ মোঃ আলমগীর হোসেন জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।