সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুর ডায়াবেটিক সমিতির নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে রাজিব হোসেনের প্রচারণা

নিজস্ব প্রতিবেদক:

 

ফরিদপুর ডায়াবেটিক সমিতি নির্বাচন-২০২৬ উপলক্ষে কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী মুহাম্মদ রাজিব হোসেন ভোটারদের সমর্থন ও দোয়া কামনা করেছেন। নির্বাচনে তাঁর ভোটার নম্বর ২৪৬৩। ডায়াবেটিস সচেতনতা বৃদ্ধি, সদস্যদের কল্যাণ এবং স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় নিয়ে তিনি নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

 

প্রচার-প্রচারণায় রাজিব হোসেন সুস্থ সমাজ গঠন এবং ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন। তিনি মনে করেন, ডায়াবেটিক সমিতির কার্যক্রমকে আরও কার্যকর ও জনমুখী করা গেলে রোগী ও সদস্যরা অধিকতর উপকৃত হবেন। একই সঙ্গে নিরাপদ ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সমিতির ভূমিকা আরও বিস্তৃত হওয়া প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

 

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, সমিতির সেবার মান উন্নয়ন, সদস্যদের স্বার্থ সংরক্ষণ এবং স্বাস্থ্যসচেতন সমাজ গঠনের লক্ষ্যে কাজ করতে চান। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি ভোটারদের সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেন।

 

ফরিদপুর ডায়াবেটিক সমিতি নির্বাচন-২০২৬ ঘিরে প্রার্থীরা ইতোমধ্যে বিভিন্ন কর্মসূচি ও প্রচারণা চালাচ্ছেন। নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়ে সমিতির ভবিষ্যৎ কার্যক্রম পরিচালনায় ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।