সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুর ডায়াবেটিক সমিতির নির্বাচন ৪ জুলাই, কার্যনির্বাহী সদস্য পদে প্রচারণায় শহিদুর রহমান শহিদ

নিজস্ব প্রতিবেদক:

ফরিদপুর ডায়াবেটিক সমিতির কার্যনির্বাহী পরিষদের ২০২৬–২০২৯ মেয়াদের নির্বাচন আগামী ৪ জুলাই (শনিবার) অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে ব্যালট নম্বর ৩১ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ শহিদুর রহমান শহিদ। নির্বাচনকে সামনে রেখে তিনি সমিতির সদস্যদের কাছে ভোট ও সহযোগিতা কামনা করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।

 

প্রচারণার অংশ হিসেবে মোঃ শহিদুর রহমান শহিদ বলেন, নির্বাচিত হলে সমিতির চিকিৎসাসেবার মানোন্নয়ন, সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কাজ করার চেষ্টা করবেন। পাশাপাশি তিনি সমিতির সদস্যদের পাশে থেকে সেবামূলক কার্যক্রম পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

তিনি সমিতির সম্মানিত সদস্যদের উদ্দেশে বলেন, তাদের মূল্যবান ভোট ও সহযোগিতা পেলে কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পাবেন। তিনি ব্যালট নম্বর ৩১-এ ভোট দিয়ে তাঁকে নির্বাচিত করার আহ্বান জানান।

 

ফরিদপুর ডায়াবেটিক সমিতির কার্যনির্বাহী পরিষদের এই নির্বাচনকে ঘিরে প্রার্থীরা নিজ নিজ পরিকল্পনা ও অঙ্গীকার তুলে ধরে সদস্যদের সমর্থন অর্জনের লক্ষ্যে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। নির্বাচনের মাধ্যমে আগামী তিন বছরের জন্য সমিতির নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিত হবে।