শনিবার ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুর মহানগর প্রেসক্লাবের সহ-প্রচার সম্পাদকের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক:

ফরিদপুর মহানগর প্রেসক্লাবের সহ-প্রচার সম্পাদক শেখ হাচান পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি সংগঠনের ওই পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

 

রোববার ফেসবুক স্ট্যাটাস শেখ হাচান জানান, তিনি সুস্থ মস্তিষ্কে ও স্বজ্ঞানে ফরিদপুর মহানগর প্রেসক্লাবের সহ-প্রচার সম্পাদক পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। পদত্যাগপত্রে তিনি বিষয়টি সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য প্রকাশ করেন।

 

পদত্যাগপত্রে শেখ হাচান দায়িত্ব পালনকালে সহযোগিতা ও আস্থা প্রদানের জন্য ফরিদপুর মহানগর প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

তবে পদত্যাগের পেছনে ব্যক্তিগত কারণ ছাড়া অন্য কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।