বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের চার শাখায় আংশিক কমিটি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক:
বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম জোরদারের লক্ষ্যে চারটি বিশ্ববিদ্যালয় শাখায় আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ মে) সংগঠনের সভাপতি মো. আবু হোরায়রা এবং সাধারণ সম্পাদক এম রাজিউল ইসলাম তালুকদার বিদ্যুৎ স্বাক্ষরিত এক সিদ্ধান্তে এসব কমিটি অনুমোদন দেওয়া হয়।
নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, প্রাইম ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং আনোয়ার খান মডার্ন ইউনিভার্সিটি শাখা ছাত্রদলে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, নতুন নেতৃত্বের মাধ্যমে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও সক্রিয় হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের অধিকার ও বিভিন্ন দাবি-দাওয়া আদায়ে নেতাকর্মীরা সমন্বিতভাবে কাজ করবেন বলেও উল্লেখ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। পাশাপাশি প্রতিটি ক্যাম্পাসে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণে ধারাবাহিক কর্মসূচি গ্রহণের পরিকল্পনা রয়েছে।