শেখ হাচান
ফরিদপুরে বিভিন্ন মসজিদ ও মন্দিরে আর্থিক অনুদানের চেক বিতরণ এবং সুবিধাবঞ্চিত ও কর্মজীবী মানুষের শিক্ষার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে প্রতিষ্ঠিত ‘নায়াব ইউসুফ নৈশ বিদ্যালয়’-এর উদ্বোধন করা হয়েছে। সন্ত্রাস প্রতিরোধ ও সমাজকল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। অনুষ্ঠানটি ফরিদপুর শহরের হাজরাতলা এলাকায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হয়। পাশাপাশি ‘নায়াব ইউসুফ নৈশ বিদ্যালয়’-এর আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে কর্মজীবী ও শিক্ষাবঞ্চিত মানুষের জন্য বিকল্প শিক্ষা কার্যক্রম চালুর ঘোষণা দেওয়া হয়। আয়োজকদের ভাষ্য, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত মানুষের জন্য শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করাই এ উদ্যোগের উদ্দেশ্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. তানভীর চৌধুরী রুবেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ.এফ.এম. কাইয়ুম জঙ্গী, ফরিদপুর জেলা কৃষকদলের সভাপতি রেজাউল ইসলাম, কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ তাবরীজ, সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণ, সন্ত্রাস প্রতিরোধ ও সমাজকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ দিদারুল আলম এবং ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুদুর রহমান মাসুদ, মহানগর ছাত্রদলের সভাপতি মুনিব হাসান সোহাগ ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক রশীদ।
বক্তারা ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং শিক্ষাবঞ্চিত মানুষের জন্য শিক্ষা বিস্তারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এ ধরনের উদ্যোগ সামাজিক উন্নয়ন ও সম্প্রীতি জোরদারে ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত অতিথি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে অতিথিরা অনুদানপ্রাপ্ত প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং নবপ্রতিষ্ঠিত নৈশ বিদ্যালয়ের কার্যক্রমের সাফল্য কামনা করেন।