শেখ হাচান
ফরিদপুরের মধুখালী উপজেলার মাঝকান্দি এলাকায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ রাজিব তালুকদার (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সোমবার (৮ জুন) অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার রাজিব তালুকদার মাঝকান্দি এলাকার মৃত লতিফ তালুকদারের ছেলে। তিনি একজন প্রতিবন্ধী বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক সৈয়দ মো. আলমগীর হোসেনের নির্দেশনায় এসআই মোতাহার আলীর নেতৃত্বে একটি দল মধুখালী থানাধীন মাঝকান্দি এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় রাজিব তালুকদারকে আটক করা হয় এবং তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার হওয়া মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ কর্মকর্তারা জানান, জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক নির্মূলে নিয়মিত তৎপরতা চালানো হচ্ছে।