সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শান্তি, শিক্ষা ও মানবতার সমাজ গঠনের আহ্বান সালথার সাবেক ছাত্রনেতাদের

 

 

সালথা প্রতিনিধি:

বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা রবিউল ইসলাম (স্পেন প্রবাসী), বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা রাকিবুল ইসলাম (ইটালি প্রবাসী) এবং সালথা উপজেলা ছাত্রদলের দুঃসময়ের কান্ডারী ও অন্যতম সংগঠক রাকিবুল ইসলাম বলেছেন, সমাজ এখন ইতিবাচক পরিবর্তনের পথে এগিয়ে যাচ্ছে। শিক্ষার প্রসার, আধুনিকতার ছোঁয়া এবং সচেতনতা বৃদ্ধির ফলে প্রতিটি ঘর, মহল্লা ও গ্রামে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হচ্ছে।

 

তারা বলেন, দীর্ঘদিনের হানাহানি, মারামারি, কাটাকাটি ও বিভেদের সংস্কৃতি সমাজকে পিছিয়ে দিয়েছে। পূর্বপুরুষদের ভুল সংঘাত ও রক্তপাতের কারণে অনেক ক্ষেত্রে সমাজের নেতিবাচক পরিচয় তৈরি হয়েছে। তাই এখন সময় শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধকে ধারণ করে নতুন সমাজ বিনির্মাণের।

 

তারা আরও বলেন, সালথা উপজেলাবাসীর প্রত্যাশা—ইসলামের সুশীতল ছায়াতলে থেকে সবাই মিলেমিশে বসবাস করবে, বিপদে-আপদে একে অপরের পাশে দাঁড়াবে এবং অসহায় মানুষের কল্যাণে কাজ করবে।

 

নেতৃবৃন্দ মনে করেন, শিক্ষা, মানবতা, সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই আগামী দিনের সুন্দর, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব।