সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক সৈয়দ নাজমুল আলম পারভেজ এর পিতা ইন্তেকাল করেছেন

 

রবিউল হাসান (রাজিব):

দৈনিক আজকের সারাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল আলম পারভেজ এর পিতা সৈয়দ নজরুল আলম (নশু মিয়া) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

তিনি আজ বিকেল ৫টা ৩০ মিনিটে ঢাকায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

আগামীকাল সোমবার ২২জুন সকাল ৯টায় চতর গ্রামের নিজ বাড়িতে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে ও পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে। তিনি ফরিদপুর সদর উপজেলার চাঁদপুর ইউনিয়নের চতর গ্রামের বাসিন্দা এবং মরহুম আলহাজ্ব সৈয়দ আবু মোহাম্মদ হাসান বাদশা মিয়ার পঞ্চম পুত্র ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র, দুই কন্যা, নাতি-নাতনি ও অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী এবং গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।

আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আমিন।