শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সালথাবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন সাবেক দুই ছাত্রদল নেতা  

 

নিজস্ব প্রতিবেদক :

 

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে স্পেন থেকে সালথা উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সালথা উপজেলা সাবেক ছাত্রদল নেতা রবিউল ইসলাম ও রাকিবুল ইসলাম। ঈদকে সামনে রেখে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তারা দেশ-বিদেশে অবস্থানরত মুসলমানদের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

 

শুভেচ্ছা বার্তায় তারা বলেন, পবিত্র ঈদুল আযহা ত্যাগ, আত্মত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা বহন করে। এই উৎসব মানুষের মধ্যে পারস্পরিক সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করে। ঈদের আনন্দ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের জীবনে শান্তি ও কল্যাণ বয়ে আনবে বলেও তারা আশা প্রকাশ করেন।

 

রবিউল ইসলাম ও রাকিবুল ইসলাম আরও বলেন, দেশের পাশাপাশি বিদেশে অবস্থান করলেও তারা সবসময় সালথা উপজেলার মানুষের সুখ-দুঃখের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। পবিত্র ঈদুল আযহাকে কেন্দ্র করে সকলের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হবে বলেও তারা প্রত্যাশা ব্যক্ত করেন।

 

এ সময় তারা সালথা উপজেলার সর্বস্তরের জনগণের সার্বিক মঙ্গল কামনা করেন এবং সবাইকে আনন্দঘন ও শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপনের আহ্বান জানান।