সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সালথা উপজেলা শাখা কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ক্যাবের আয়োজনে শুক্রবার (৫ জুন) বেলা ১১টায় সালথা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভোক্তা অধিকার সংরক্ষণ, জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে ক্যাবের কার্যক্রম সম্প্রসারণ নিয়ে আলোচনা করা হয়।
উপজেলা ক্যাবের সভাপতি মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলাম সোহেলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল আলম পারভেজ, সহ সভাপতি এস এম মনিরুজ্জামান মনির, অর্থ সম্পাদক রবিউল হাসান (রাজিব), আইন বিষয়ক সম্পাদক এড আমিনুল ইসলাম ফরহাদ, কার্যনির্বাহী সদস্য আহাদুজ্জামান, ফরিদপুর পৌর শাখার সভাপতি এড আসাদুজ্জামান আসাদ।
আরও উপস্থিত ছিলেন, সালথা উপজেলা ক্যাবের সহ-সভাপতি মো. জাহিদুর রহমান, মো. সাইফুল ইসলাম মারুফ, যুগ্ম সম্পাদক সুজন মিত্র, কোষাধ্যক্ষ মো. কামাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, প্রচার সম্পাদক বিধান বিশ্বাস, মহিলা বিষয়ক সম্পাদক তানিয়া আক্তার, কার্য নির্বাহী সদস্য মো. মোজাহিদ হোসেন মোল্যা, আবুল বাসার, সাহিদ গাজী, শেখ হাচান, নাজমুল হাসান, সাদিয়া আক্তার, রাকিবুল ইসলাম, মেহেদী হাসান প্রমূখ।
সভায় বক্তারা বলেন, ভোক্তাদের অধিকার রক্ষা ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক অংশগ্রহণ জরুরি। তারা বাজার ব্যবস্থাপনা, পণ্যের মান নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় ক্যাবের উপজেলা শাখার নবগঠিত কমিটির সদস্যদের পরিচয় তুলে ধরা হয় এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে মতবিনিময় করা হয়। সভায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।