রোজ,শনিবার ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ২২শে জিলকদ, ১৪৪৭ হিজরি

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের মানববন্ধন

  1. ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের মানববন্ধনস্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:
    ১০ম গ্রেড বাস্তবায়নসহ চাকরি কাঠামো পুনর্বিন্যাসের দাবিতে সারাদেশের ন্যায় সাতক্ষীরাতেও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সরকারি ও বেসরকারি মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টরা। বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা সদর হাসপাতাল সংলগ্ন খুলনা রোড মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    মানববন্ধনে বক্তারা বলেন, স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দীর্ঘদিন ধরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা দায়িত্ব পালন করে আসলেও তাদের প্রাপ্য গ্রেড ও মর্যাদা দেওয়া হয়নি। দ্রুততম সময়ে ১০ম গ্রেড বাস্তবায়ন না হলে দেশব্যাপী আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।

    অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শনের মাধ্যমে তাদের দাবি তুলে ধরেন। কর্মসূচিতে সাতক্ষীরা সদর হাসপাতালসহ জেলার বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা অংশ নেন।

    বক্তারা আরও বলেন, স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন ও মানসম্মত সেবা নিশ্চিত করতে টেকনোলজিস্টদের আর্থসামাজিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এজন্য তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

    মানববন্ধন শান্তিপূর্ণভাবে শেষ হয়।